Canva সম্প্রতি কোডিং এবং ইন্টারঅ্যাকটিভ কনটেন্ট ক্রিয়েশন সম্পর্কিত কিছু বড় আপডেট প্রকাশ করেছে। যার মধ্যে একটি হলো Canva Code
Canva Code একটি নতুন টুল, যার মাধ্যমে আপনি কোডিং জানার প্রয়োজন ছাড়াই ইন্টারঅ্যাকটিভ কনটেন্ট তৈরি করতে পারবেন, যেমন ক্যালকুলেটর, ফ্ল্যাশকার্ড, ফর্ম ইত্যাদি। আপনি আপনার আইডিয়া টাইপ করলে Canva এর AI স্বয়ংক্রিয়ভাবে কোড জেনারেট করে আপনাকে সাহায্য করবে। এটি Canva-এর Visual Suite 2.0-এর অংশ, যা ডিজাইন এবং প্রোডাক্টিভিটি টুলসকে একীভূত করে।
AI কোড জেনারেটর দিয়ে আপনি আপনার ডিজাইনগুলোকে সরাসরি কোডে রূপান্তর করতে পারবেন। এটি আপনার ব্র্যান্ড এবং ডিজাইন প্রয়োজন অনুযায়ী কোড জেনারেট করে দেয়, এমনকি কোডিং জানার প্রয়োজনও নেই। আপনি টেক্সট, ভয়েস, বা মিডিয়া দিয়ে আপনার ডিজাইন তৈরি করতে পারবেন।
তো আমি আপনাদের Canva Code ব্যবহার করবেন কিভাবে সেটা দেখাবো এবং একটি উদাহরণ দিয়ে দেখাবো!
হ্যাঁ Canva Code এটি আপাতত একদম ফ্রী।
তো প্রথমে Canva তে এসে, Menu তে ক্লিক করুন।